সাঈদ হোসেন পিয়ারু।কক্সবাজার থেকে।
কক্সবাজারের টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যংপাড়া এলাকা থেকে ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
আটকরা হলেন—নাইট্যংপাড়ার নুর আহম্মদ ঘোনার হাফিজ উল্লাহর স্ত্রী হাসিনা বেগম (প্রকাশ পুতু) এবং একই এলাকার আব্দুর রহমানের স্ত্রী মরিয়ম বেগম।
শুক্রবার (২ অক্টোবর) ডিএনসির একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে বলে জানা গেছে।
অভিযানে তাদের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। তবে উদ্ধার হওয়া ইয়াবার সঠিক পরিমাণ এবং আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত তথ্য সংযোজন করা হবে।
মন্তব্য করুন