ব্রেকিং নিউজ
LITON AFROZ
১৬ মে ২০২৬, ৪:৪৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয় : রাশেদ প্রধান

ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

তিনি বলেন, মজলুম জননেতা মওলানা ভাসানী আমাদের শিখিয়েছিলেন কিভাবে আধিপত্যবাদের রক্তচক্ষু উপেক্ষা করে নিজের দেশের মাটির ও পানির জন্য রাজপথে দাঁড়িয়ে যেতে হয়। আজ ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তিতে দাঁড়িয়ে সবার বুঝতে হবে বাংলাদেশ এখন আর করদরাজ্য নয়। যারা নতজানু পররাষ্ট্রনীতি প্রদর্শন করছেন, যারা মনে করেন দিল্লির গোলামি করে মসনদ রক্ষা করবেন, তারা জেনে রাখুন, দেশপ্রেমিক জনগণ রক্ত দিতে শিখে গেছে। আমাদের রাজনীতির ফয়সালা হবে ঢাকার রাজপথে, দিল্লির দরবারে নয়।

শনিবার (১৬ মে) সকাল ১১টায় পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে ঐতিহাসিক ফারাক্কা দিবসের ৫০ বছর পূর্তিতে যুব জাগপা আয়োজিত ভেঙে দাও ভারতীয় আধিপত্যবাদ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ‘ফারাক্কা বাঁধ ছিল আমাদের সার্বভৌমত্বের ওপর আঘাত। পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হওয়া থেকে শুরু করে সেই আঘাত আজ সীমান্ত হত্যা, অবৈধ পুশইন, সাংস্কৃতিক আগ্রাসন এবং আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপ পর্যন্ত গড়িয়েছে। দিল্লি সরকারকে বুঝতে হবে, কাঁটাতারের বেড়া দিয়ে বন্ধুত্ব হয় না। সময় এসেছে ভারতীয় আগ্রাসন রুখে দেয়ার, সময় এসেছে ভারতীয় আধিপত্যবাদ ভেঙে দেয়ার।

তিনি বলেন, ‘বাংলাদেশে আগ্রাসন চালিয়ে এবং নিজ দেশে উগ্র হিন্দুত্ববাদ সৃষ্টি করে মুসলিম ভাই-বোনদের ওপর নিপীড়ন চালিয়ে এ অঞ্চলে শান্তি বজায় রাখা সম্ভব নয়। দিল্লিকে মনে রাখতে হবে, প্রতিবেশী রাষ্ট্রে আগুন লাগিয়ে এবং নিজ রাষ্ট্রে সংখ্যালঘু নির্যাতন করে কেউ নিজের ঘরে শান্তিতে ঘুমাতে পারে না। আমাদের দেশে যেসব রাজনৈতিক দল, মিডিয়া এবং সুশীল ব্যক্তি দিল্লির গোলামি করছেন, আপনারাও মনে রাখবেন—আপনারা দেশ ও জাতির শত্রু। ইতিহাস কাউকে ক্ষমা করে না।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক এর এম জিয়াউল আনোয়ার, সহ-সাংঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান, যুব নেতা নাঈম আল ইসলাম, আবু নাসের প্রমুখ।

 

  •  ফয়সালা হবে ঢাকার রাজপথে
  •  দিল্লির দরবারে নয় : রাশেদ প্রধান
  •  #NewsDBN
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

কক্সবাজারে পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনা: ঘণ্টা পর ঘন্টা লোডশেডিংয়ে গ্রাহকদের ক্ষোভ। 

নারী শিক্ষার্থীদের হলে ভোগান্তি নিরসনে ভিসির সাথে ডাকসুর মিটিং সমাধানের আশ্বাস

১০

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

১১

পার্বত্য জনপদের যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর দিন-রাত অভিযান

১২

ককসবাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ার

১৩

লামা থানায় ওসি পদে যোগদান মোঃ কাইসার হামিদ

১৪

ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন

১৫

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১৬

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৭

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১৮

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৯

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

২০