ব্রেকিং নিউজ
admin
৩ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কক্সবাজারে সৌদিয়া যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

সাঈদ হোসেন পিয়ারু।। কক্সবাজার থেকে।

কুমিল্লা থেকে আসা সৌদিয়া গাড়ি বিহিন কক্সবাজার সদর থানাধীন লিংক রোড এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন(এসআরবি)-১৫, কক্সবাজার। উক্ত অভিযানে ২৬ কেজি অবৈধ গাঁজাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে এসআবি-১৫।

আজ ০৩ অক্টোবর ২০২৬ তারিখ রোজ শনিবার ৩ টা ৫০ মিনিটে  এসআরবি-১৫, সিপিএসসি, কক্সবাজারের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কুমিল্লা থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসে করে অবৈধ মাদকদ্রব্য বিক্রিয়ের উদ্দেশ্যে কতিপয় মাদক কারবারি কক্সবাজার শহরের দিকে আসছে। প্রাপ্ত তথ্যের সত্যতা যাচাই ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য আভিযানিক দলটি কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউনিয়নের লিংক রোড বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেয় এবং একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কক্সবাজারগামী গাড়িতে তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। পরবর্তীতে ভোর আনুমানিক ০৩:০০ ঘটিকায় ‘সৌদিয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ ১ জন পুরুষ ও ১ জন নারী মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারিদের নিকট থেকে ব্যববহৃত ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন-কক্সবাজারের উখিয়ার কুতুপালং ০২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোঃ এবাইদুল্লা’র ছেলে মোঃ আইয়াজ(২৫) এবং কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মৃত শামছুল আলমের স্ত্রী হাসিনা বেগম(৫৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক কারবারিরা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছে বলে স্বীকার করে।

উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এসআরবি-১৫ এর ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দুইটি অভিযানে ৬১ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক। ।

১

কক্সবাজারে সৌদিয়া যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

২

টেকনাফে ইয়াবাসহ দুই নারী আটক

৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ ১যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জ ও বিট অফিসারেরা প্রতিদিন লক্ষ টাকা কাঠ পাচার করার অভিযোগ

৫

ঈদগাঁওয়ে ৮০০ পিস ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ১ 

৬

উসকানিতে না দিয়ে লংমার্চ সফল করব

৭

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

৯

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

১০

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

১১

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

১২

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

১৩

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

১৪

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

১৫

কক্সবাজারে পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনা: ঘণ্টা পর ঘন্টা লোডশেডিংয়ে গ্রাহকদের ক্ষোভ। 

১৬

নারী শিক্ষার্থীদের হলে ভোগান্তি নিরসনে ভিসির সাথে ডাকসুর মিটিং সমাধানের আশ্বাস

১৭

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

১৮

পার্বত্য জনপদের যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর দিন-রাত অভিযান

১৯

ককসবাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ার

২০