নিজস্ব প্রতিনিধি
“বিপদ-মুসিবত আল্লাহর পক্ষ থেকে আসে; ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে”
কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন বিপদ-বলা মুসিবত মহান আল্লাহর পক্ষ থেকে বান্দা কেয়ামত কে স্মরন ও সতর্ক করে দেওয়ার জন্য আসে, তাই বিচলিত না হয়ে ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করলে আল্লাহর সাহায্য নেমে আসবে। মহান আল্লাহ অবশ্যই আমাদের ও আপনাদের এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবেন। বিগত কয়েকদিনে কক্সবাজার জেলার চকরিয়া, রামু, সদর উপজেলা কয়েকটি প্রবল বর্ষণে সৃষ্টি বন্যার্তদের খোঁজ- খবর নেওয়া ও পরিদর্শন শেষে খাদ্য সামগ্রী বিতরণকালে এই কথা মন্তব্য করেন।গতকাল ১০ জুলাই জুমাবার তিনি রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন অন্য দিকে কক্সবাজার সদর উপজেলার আন্তগত ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে জামায়াতের উদ্যোগে শুকনো খাবার ও পানি বিতরণ করা। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম,কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর (এমপি) কক্সবাজার সদর উপজেলা আমীর অধ্যাপক খুরশিদ আলম আনসারী, রামু উপজেলা সেক্রেটারি আ ন ম হারুন, মিঠাছড়ি ইউনিয়ন আমীর মাওলানা তারেক বিন হাসান, ফরিদুল আলম মেম্বার ঝিলংজা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, ইউনিয়ন কর্মপরিষদ সদস্য মুহাম্মাদ জাকারিয়া, সেক্রেটারী দিদারুল আলম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক নেতা নাজির হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন ওয়ার্ড সভাপতি হামিদুল হক। ওয়ার্ড বায়তুলমাল সম্পাদক আব্দুল জব্বার, ইউনিট সভাপতি মাওলানা এনামুল হক, মাওলানা নুরুল আজিম মিয়াজী, মফিজুর রহমান স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দসহ প্রমুখ।ককসবাজার জেলা আমির এসময় বলেন আমরা আজ ২০০ পরিবারকে খাদ্য সাম ইউনিয়নের ৪নং ওয়ার্ড উত্তর কাহাতিয়াপাড়া নূরানি মাদ্রাসায় পাহাড় ধসে সম্পুর্ণ ভেঙ্গে যায়। খবর পেয়ে পরিদর্শনে আসেন ও মানবিক সহযোগিতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা শাখার মজলিসে শুরা সদস্য ও রামু উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নাঈম মুহাম্মদ হারুন। এ সময় উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সেলিম, ইউনিয়ন জামায়াতের সভাপতি মোক্তার আহমদ, সেক্রেটারী মোহাম্মদুল হক মাহমুদ ও যুব নেতা গিয়াস উদ্দিন, জামায়াত নেতা ফরিদুল আলম, কামাল উদ্দিন জাফরী, বজল আহমদ, রায়হান ও ছাত্র নেতা মাহিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জোয়ারিয়ানালা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের খোঁজ-খবর নেন এবং খাদ্য সামগ্রী বিতরণ করেন জামায়াত নেতৃবৃন্দ।পরিদর্শন শেষে শহিদুল আলম বাহাদুর বলেন বন্যার্তদের খোঁজ- খবর নেন এবং বাঁধের ক্ষয়ক্ষতি দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
মন্তব্য করুন