মডেল থানার অভিযান পর্বঃ-২
নিজস্ব প্রতিবেদক ঃ-
কক্সবাজার সদর মডেল থানায় সাহসী, সৎ, যোগ্য , শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে গতকাল ৭ সেপ্টেম্বর ২৬ ইংরেজি রোজ সোমবার ২ বারের মত অভিযান পরিচালনা করেন পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি এবং গোপন সংবাদে ভিত্তিতে ৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছেন পুলিশ । পুলিশ সূত্রে জানতে পারি কক্সবাজার পর্যটন নগরী শহরে প্রতিদিনের মত আজকেও অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ও ছিনতাইকারী চক্রের ৫ (পাঁচ)জন সদস্যকে গ্রেফতার করেছে কক্সবাজার মডেল থানার পুলিশ। পুলিশ আরো জানান গত ২৪ ঘন্টায় পৌরসভার ও ইউনিয়নের বিভিন্ন অলিগলি লক্ষ্যে করে অভিযান করে ৫ জন চিহ্নিত ও একাধিক মামলার ছিনতাইকারীকে গ্রেফতার করেছি । গ্রেফতাররা হলেন কক্সবাজার পৌরসভার ১২নং ওয়ার্ডের সৈকত পাড়া এলাকার নাছির উদ্দিনের পুত্র সাইমুন নাহিদ নুর প্রঃ জীবন (২৫), রামু ফতেহারকুল ইউনিয়নের তেচ্ছিকুল দক্ষিন খন্দকার ও মালি পাড়া এলাকার নুরুল কবির, পুত্র শাহ আলম প্রঃ শান্ত (৪৬), কক্সবাজার পৌরসভা,-বৈদ্যঘোনা এলাকার মৃত আবুল হোসেন
নুরুল আলম বাবুল (৪০), রামু ফতেহারকুল ইউনিয়নের তেচ্ছিকুল দক্ষিন খন্দকার ও মালি পাড়া, এলাকার নুরুল কবিরের পুত্র
শাহ আলম প্রঃ শান্ত (৪৬),
কক্সবাজার পৌরসভার বৈদ্যঘোনা এলাকার মৃত আবুল হোসেনের পুত্র
নুরুল আলম বাবুল (৪০),
পুলিশের তথ্য অনুযায়ী গ্রেফতারকৃত ছিনতাইকারীদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।
পুলিশ বলছে, গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার পর্যটন এলাকায় দেশ বিদেশ আগত পর্যটকদের টার্গেট করে চাপাতির ও অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটক ও সাধারণ মানুষের টাকা ও মোবাইল ফোন ছিনতাই করতেন। এছাড়া বিভিন্ন বাসাবাড়ির এসির পাইপ ও বৈদ্যুতিক তার চুরি এবং রিকশার গ্যারেজ থেকে রিকশা চুরি করে মুক্তিপণ আদায়ের সাথেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
পুলিশ আরো জানায়, গ্রেফতার কৃত ছিনতাইকারী ৫ জনের বিরুদ্ধে থানাসহ একাধিক মামলার ও এজাহারও রয়েছে।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই অনমনীয় নির্দেশনার পর কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী নিজে কক্সবাজার শহরে ছিনতাই, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জোরদার অভিযান শুরু করেছেন এবং অপরাধীদের বিরুদ্ধে সরাসরি জিরো টলারেন্স ঘোষণা করছেন। তিনি ক্ষোভে’র সহিত উল্লেখ করেছেন যে, অনেক সময় আইনের কিছু ফাঁকফোকরের কারণে গ্রেপ্তারকৃত ছিনতাইকারীদের দীর্ঘদিন আটকে রাখা সম্ভব হয় না, তাই এই অপরাধ পুরোপুরি নির্মূলে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সম্পৃক্ততা ও সচেতনতা অত্যন্ত জরুরি।
মন্তব্য করুন