ব্রেকিং নিউজ
admin
২৭ অক্টোবর ২০২৬, ৯:৩৭ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত এক জোড়া ট্রেন- প্রতিদিন যাতায়াত প্রায় দেড় হাজার যাত্রী।

হোসেন আহমদ।। ঢাকা থেকে।।

ঢাকা-কক্সবাজার রুটে আরো এক জোড়া ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস-এর রুট কক্সবাজার পর্যন্ত বর্ধিত করে এ ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ।গতকাল
সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। মহানগর এক্সপ্রেসের এই যাত্রার মাধ্যমে ঢাকা-কক্সবাজার রুটে মোট ট্রেনের সংখ্যা হলো ০৩ (তিন) জোড়া।
ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত ৪৬৭.৮৩ কি.মি. দীর্ঘ এ পথে ট্রেনটির যাত্রাবিরতি থাকবে মোট ১২টি স্টেশনে। ঢাকা ও কক্সবাজার প্রান্তিক স্টেশন ছাড়াও এর মধ্যবর্তী বিমানবন্দর, নরসিংদী, ভৈরববাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট, ফেনী ও চট্টগ্রামে এ ট্রেনের যাত্রাবিরতি থাকবে। নতুন এ সার্ভিস চালুর ফলে ট্রেনটির কুমিরা স্টেশনে যাত্রাবিরতি প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ট্রেনটি ছেড়ে যাবে রাত ০৮:৩০ মিনিটে এবং কক্সবাজার পৌঁছাবে সকাল ০৬:০০ টায়। অন্যদিকে কক্সবাজার থেকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ০৯:০০ টায় এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ০৬:৩০ টায়।
উভয় ক্ষেত্রে যাত্রার মোট রানিং টাইম ধরা হয়েছে ০৯ ঘণ্টা ৩০ মিনিট। ট্রেনটির রেক বেইজ, ওয়াটারিং ও ক্লিনিং হবে কক্সবাজার। প্রতি রবিবার থাকবে সাপ্তাহিক বন্ধ। মোট আসন সংখ্যা ৭৩৬ ও ৭০৬টি, পূর্বের নির্ধারিত ভাড়ার হার অনুযায়ী এর ভাড়া প্রযোজ্য হবে।
বর্তমানে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে ০২ (দুই) জোড়া ট্রেন চলাচল করছে- পর্যটন এক্সপ্রেস ও কক্সবাজার এক্সপ্রেস। পর্যটন নগরী কক্সবাজারের এই রুটে ট্রেনে চলাচলের জন্য যাত্রীদের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম রুটে পরিচালিত ট্রেনেটির রুট বর্ধিত করে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। বর্তমান সরকারের আন্তঃনগর রেল সার্ভিস বৃদ্ধি বিষয়ক নির্বাচনী ইশতেহারের সাথে সঙ্গতি রেখে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। এর ফলে ঢাকা-চট্টগ্রাম রুটের বিভিন্ন স্থানের যাত্রীদের রেলযোগে সরাসরি কক্সবাজারে যাতায়াতের সুযোগ বর্ধিত হলো।

কক্সবাজার রেলওয়ে স্টেশন মাষ্টার জয়নাল আবেদিন জানান মহানগর এক্সপ্রেস কক্সবাজার -ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে প্রথম দিনে ককসবাজারে স্টেশনে থেকে বুকিং কৃত টিকেটে যাত্রী সংখ্যা ৮৫৭, মোট আয় ৫৬৫৯৩৪ টাকা, তিনি আরো উৎসবমূখরে জানান আমাদের মধো আরো সুখবর হচ্ছে  কক্সবাজার, চট্টগ্রাম, ফেনীসহ মোট ১৩ টি স্টেশন থেকে শুরু হয়ে ঢাকা কমলাপুর ষ্টেশন পর্যন্ত মোট যাত্রী সংখ্যা হবেন ১৭৫০ জন ও আয়ের সংখ্যা হবেন ৮২৭৪৮৩ টাকা মাত্র।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে প্রতারণা মামলায় পুলিশ সদস্য গ্রেপ্তার

১

মহানগর এক্সপ্রেস কক্সবাজার থেকে ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে প্রথম দিনে আয় ৮২৭৪৮৩ টাকা

২

ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত এক জোড়া ট্রেন- প্রতিদিন যাতায়াত প্রায় দেড় হাজার যাত্রী।

৩

কক্সবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ১০

৪

বাণিজ্যিক প্ল্যাটফর্ম সাংবাদিক নিয়ে সংলাপ বে ফ্রন্ট রিসোর্ট এন্ড রেস্তোরেন্ট সালসা বীচ

৫

বিজিবির দুইটি অভিযানে ৬১ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক। ।

৬

কক্সবাজারে সৌদিয়া যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

৭

টেকনাফে ইয়াবাসহ দুই নারী আটক

৮

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ ১যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ

৯

কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জ ও বিট অফিসারেরা প্রতিদিন লক্ষ টাকা কাঠ পাচার করার অভিযোগ

১০

ঈদগাঁওয়ে ৮০০ পিস ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ১ 

১১

উসকানিতে না দিয়ে লংমার্চ সফল করব

১২

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

১৩

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

১৪

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

১৫

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

১৬

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

১৭

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

১৮

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

১৯

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

২০