ব্রেকিং নিউজ
লিটন আফরোজ
১৭ মে ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা প্রশাসনে চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’

রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

সেবাগ্রহীতাদের ভোগান্তি লাঘব এবং প্রশাসনের কার্যক্রমে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ঢাকা জেলা প্রশাসনে চালু হতে যাচ্ছে ‘হ্যালো ডিসি’ নামের নতুন একটি সেবা। এটির মাধ্যমে ঢাকা জেলার যেকোনো নাগরিক সরাসরি জেলা প্রশাসনে ফোন কলে তাদের অভাব-অভিযোগ, তথ্য ও মতামত জানাতে পারবেন।

রোববার দুপুরে ঢাকা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা জানান ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

ফরিদা খানম বলেন, ‘আমরা “হ্যালো ডিসি” নামে একটি সেবা চালু করতে যাচ্ছি, যেখানে প্রান্তিক পর্যায়ের মানুষ তাদের অভাব-অভিযোগ জানাতে পারবেন। আমরা জেলা প্রশাসন থেকে গণশুনানি করে থাকি। এর বাইরেও সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই ‘হ্যালো ডিসি’ সেবা চালু থাকবে। এতে করে নাগরিকরা সহজেই তাদের কোনো অভিযোগ থাকলে জানাতে পারবে। এছাড়া জেলা প্রশাসন নিয়ে কোনো পরামর্শ থাকলেও তা জানাতে পারবে। শিঘ্রই এবিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরবো।’

অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধেজনসচেতনতা বৃদ্ধির আশ্বাস দিয়ে ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম আরো বলেন, ‘বর্তমানে অনলাইন জুয়ার প্রকোপ দেখা যাচ্ছে। ভবিষ্যৎ প্রজন্ম যেন কোনো সংকটে না পড়ে যেজন্য মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা জনসচেতনা বৃদ্ধি করতে চাই। বিভিন্ন সেলিব্রিটিদের মাধ্যমে জনসচেতনতামূলক কনটেন্ট তৈরি করে প্রচার করতে ঢাকা জেলা প্রশাসন থেকে উদ্যোগ নিব।’

‘গণমাধ্যমকর্মীবৃন্দের সাথে মতবিনিময় সভা’ শীর্ষক এই আয়োজনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে জেলা প্রশাসক বলেন, ‘সাংবাদিকেরা হলেন সমাজের আয়না। আপনাদের লেখনীর মাধ্যমেই সমাজের প্রকৃত চিত্র ও সাধারণ মানুষের চাওয়া-পাওয়া আমাদের সামনে উঠে আসে। ঢাকা জেলা প্রশাসনের কোনো দপ্তরে যদি কোনো সেবাগ্রহীতা হয়রানির শিকার হন বা অফিসে কোনো ধরনের অনিয়ম আপনাদের চোখে পড়ে, তবে তা নির্ভয়ে ও নির্বিঘ্নে বস্তুনিষ্ঠতার সাথে তুলে ধরবেন।’

মতবিনিময় সভায় ঢাকা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল ওয়ারেছ আনসারী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শামীমা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. মাহাবুব উল্লাহ মজুমদার এবং তেজগাঁও সার্কেলের সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী সচিব তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ ছাড়া ঢাকা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারাও (ইউএনও) এই মতবিনিময় সভায় অংশ নেন। তাদের মধ্যে সাভারের ইউএনও মো. সাইফুল ইসলাম, ধামরাইয়ের ইউএনও মো. আল মামুন, কেরানীগঞ্জের ইউএনও মো. উমর ফারুক এবং নবাবগঞ্জের ইউএনও দিলরুবা ইসলাম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

কক্সবাজারে পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনা: ঘণ্টা পর ঘন্টা লোডশেডিংয়ে গ্রাহকদের ক্ষোভ। 

নারী শিক্ষার্থীদের হলে ভোগান্তি নিরসনে ভিসির সাথে ডাকসুর মিটিং সমাধানের আশ্বাস

১০

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

১১

পার্বত্য জনপদের যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর দিন-রাত অভিযান

১২

ককসবাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ার

১৩

লামা থানায় ওসি পদে যোগদান মোঃ কাইসার হামিদ

১৪

ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন

১৫

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১৬

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৭

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১৮

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৯

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

২০