এম সরওয়ার কামাল খন্দকার।। কক্সবাজার থেকে।।।
গত সোমবার (২৬ অক্টোবর) ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে মহানগর এক্সপ্রেসের এই বর্ধিত রুটে যাত্রা উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু, নৌ-পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব শেখ রবিউল আলম এমপি। ঢাকা থেকে কক্সবাজার সময়মত পৌঁছে আজ ২৭ অক্টোবর ২৬ ইংরেজি রোজ মঙ্গলবার সকাল ৯.০০ কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ঢাকা উদ্দেশ্য ছেড়ে যায়।
কক্সবাজার রেলওয়ে স্টেশন মাষ্টার জয়নাল আবেদিন জানান মহানগর এক্সপ্রেস কক্সবাজার -ঢাকা ছেড়ে যাওয়া ট্রেনে প্রথম দিনে ককসবাজারে স্টেশনে থেকে বুকিং কৃত টিকেটে যাত্রী সংখ্যা ৮৫৭, মোট আয় ৫৬৫৯৩৪ টাকা, তিনি আরো উৎসবমূখরে জানান আমাদের মধো আরো সুখবর হচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনীসহ মোট ১৩ টি স্টেশন থেকে শুরু হয়ে ঢাকা কমলাপুর ষ্টেশন পর্যন্ত মোট যাত্রী সংখ্যা হবেন ১৭৫০ জন ও আয়ের সংখ্যা হবেন ৮২৭৪৮৩ টাকা মাত্র।
মন্তব্য করুন