ব্রেকিং নিউজ
admin
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদগাঁওয়ে ৮০০ পিস ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ১ 

নিজস্ব প্রতিনিধি:

কক্সবাজারের ঈদগাঁওয়ে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দীন (৪৫) নামে এক বাসচালককে গ্রেপ্তার করেছে ঈদগাঁও থানা পুলিশ।

গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে ঈদগাঁও থানাধীন ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজারে রিদুয়ান ইলেকট্রিক দোকানের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) সনক কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করেন। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সন্দেহজনক একটি সৌদিয়া বাস থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে বাসটির চালক জসিম উদ্দীনের ডান পায়ের উরুর ওপর রাখা ঘাম মোছার গামছার ভেতরে সাদা কসটেপে মোড়ানো চারটি বায়োনিরোধক জিপার প্যাকেট পাওয়া যায়। পরে এসব প্যাকেট থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ইয়াবা বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় অবৈধ মাদকদ্রব্য হেফাজতে রাখার অভিযোগে বাসচালক জসিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জসিম উদ্দীন ঈদগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্যম মাইজপাড়া এলাকার নুরুল কবিরের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জসিম উদ্দীনের বিরুদ্ধে ঈদগাঁও থানায় মামলা নম্বর-৮, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে ওই মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমন ও মাদকমুক্ত ঈদগাঁও গড়তে পুলিশ সাধারণ জনগণের সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির দুইটি অভিযানে ৬১ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক। ।

১

কক্সবাজারে সৌদিয়া যাত্রীবাহী বাসে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

২

টেকনাফে ইয়াবাসহ দুই নারী আটক

৩

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবাসহ ১যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ

৪

কক্সবাজারে দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জ ও বিট অফিসারেরা প্রতিদিন লক্ষ টাকা কাঠ পাচার করার অভিযোগ

৫

ঈদগাঁওয়ে ৮০০ পিস ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার ১ 

৬

উসকানিতে না দিয়ে লংমার্চ সফল করব

৭

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

৯

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

১০

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

১১

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

১২

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

১৩

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

১৪

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

১৫

কক্সবাজারে পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনা: ঘণ্টা পর ঘন্টা লোডশেডিংয়ে গ্রাহকদের ক্ষোভ। 

১৬

নারী শিক্ষার্থীদের হলে ভোগান্তি নিরসনে ভিসির সাথে ডাকসুর মিটিং সমাধানের আশ্বাস

১৭

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

১৮

পার্বত্য জনপদের যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর দিন-রাত অভিযান

১৯

ককসবাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ার

২০