ব্রেকিং নিউজ
অনলাইন নিউজ ডেস্ক
২৩ মে ২০২৬, ৩:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ঈদযাত্রার ভিড় বাড়ছে বাসস্ট্যান্ড গুলোতে

ঈদুল আজহা ঘিরে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ডে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। ছুটির আগের শেষ কর্মদিবস ঘনিয়ে আসায় যাত্রীদের উপস্থিতিও বাড়ছে। সোমবার শেষ কর্মদিবস হওয়ায় আগামীকাল রোববার বিকেলের পর থেকে এই ভিড় আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

শনিবার (২৩ মে) সকালে রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড ঘুরে এমন তথ্য পাওয়া যায়।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি বাস কাউন্টারের সামনে যাত্রীদের উপস্থিতি আছে। কেউ কাউন্টারের ভেতরে বসে বাসের জন্য অপেক্ষা করছেন, কেউবা বাইরে বসে অপেক্ষা করছেন। আবার কেউ পাশের দোকানে দাঁড়িয়ে চা পান করছেন। অন্যদিকে কাউন্টারগুলোতে যাত্রী থাকলেও কেউ টিকিটের জন্য আসেননি। সবাই নিজেদের নির্ধারিত সময়ের বাস আসার অপেক্ষায় আছেন।

শ্যামলী এনআর পরিবহনের কাউন্টার মাস্টার কিশোর কুমার বলেন, বর্তমানে যাত্রীদের চাপ আছে। তবে পুরোপুরি চাপ এখনো শুরু হয়নি। আগামীকাল রোববার অফিস শেষে আরও বাড়বে।’

এবার যানজটের আশঙ্কা করছেন কি না জানতে চাইলে কিশোর কুমার বলেন, আশঙ্কা তো আছেই। গরুর হাটের কারণে তীব্র যানজট হতে পারে শেষের দুই-একদিন।

এসআর পরিবহনের টিকিট মাস্টার জানান, গত দুই দিনের তুলনায় আজ যাত্রীর উপস্থিতি একটু বেশি। আগামীকাল থেকে আরও বাড়বে।

বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে কথা হলে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। এছাড়া যাত্রীদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য পুলিশ কন্ট্রোল রুম আছে। যদি কোনো কাউন্টার বেশি ভাড়া নিয়ে থাকে, তাহলে সেখানে অভিযোগ দেওয়া যাবে।

এদিকে পরিবারের সদস্যদের আগেই গ্রামের বাড়িতে পাঠাতে কাউন্টারে এসেছেন অনেকে।

স্ত্রী ও সন্তানদের গ্রামে পাঠানোর জন্য কাউন্টারে এসে রহিম আলী। তিনি বলেন, আমি আগামী সোমবার বাড়ি যাব। কিন্তু ছুটি শুরু হলে রাস্তায় যানজট হবে, তা আমি সহ্য করতে পারলেও আমার ৪ বছরের বাচ্চা সহ্য করতে পারবে না। এজন্য তাদের আগে থেকেই পাঠিয়ে দিচ্ছি।

নাটোরে যাওয়ার জন্য কল্যাণপুরে অপেক্ষায় আছেন হাবিব। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা হাবিব বলেন, আমার ক্লাস বন্ধ। কেনাকাটাও শেষ। তাহলে ঢাকায় থেকে তো কোনো লাভ নেই। এজন্য আগেই চলে যাচ্ছি। এছাড়া যানজটের মধ্যে পড়ারও একটা আশঙ্কা আছে।

জানা গেছে, ঢাকা থেকে নওগাঁগামী নন-এসি বাসের ভাড়া ৭২০ টাকা, ইকোনমি এসি বাসের ভাড়া ১ হাজার ৫০০ টাকা। ঢাকা থেকে গাইবান্ধাগামী নন-এসি বাসের ভাড়া ৭৯০ টাকা এবং বিজনেস ক্লাস এসি বাসের ভাড়া ১ হাজার ৭৫০ টাকা। ঢাকা থেকে রংপুরগামী নন-এসি বাসের ভাড়া ৯১০ টাকা, ইকোনমি এসি বাসের ভাড়া ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকা।

 

ঢাকা থেকে রাজশাহীগামী নন-এসি বাসের ভাড়া ৭২০ টাকা এবং এসি বাসের ভাড়া ১ হাজার ৫৫০ টাকা। ঢাকা থেকে পঞ্চগড়গামী নন-এসি বাসের ভাড়া ১ হাজার ২৮০ টাকা এবং দেবীগঞ্জগামী বাসের ভাড়া ১ হাজার ১০০ টাকা।

ঢাকা-কুষ্টিয়া-মেহেরপুর রুটে নন-এসি বাসের ভাড়া ৮০০ থেকে ৮৫০ টাকা। আর ঢাকা থেকে ভুরুঙ্গামারীগামী বাসের ভাড়া ১ হাজার ১১০ টাকা।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুতে দুঃখ প্রকাশ ও তীব্র নিন্দা।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে হানিফ বাসে ৪০ হাজার ইয়াবা উদ্ধার, চালক-হেলপার আটক ২

ককসবাজার সদর থানার পুলিশের মাদকবিরোধী,ছিনতাইয়ের, বিরুদ্ধে অভিযানে একদিনে গ্রেফতার ৩০

কক্সবাজারে সদর হাজী পাড়া অভিযান, ৯০ হাজার পিস ইয়াবা ও ৩০ লাখ টাকা উদ্ধার আটক -৩

কক্সবাজার সদর মডেল থানার ২ য় দিনের পৌরসভা ও ইউনিয়ন ভিত্তি অভিযানে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার।

কক্সবাজার মডেল থানার ওসির নেতৃত্বে একাধিক মামলার (চার) ছিনতাইকারী অস্ত্রসহ গ্রেফতার।

কক্সবাজারে চাঞ্চল্যকর ছিনতাই ও হত্যাচেষ্টা মামলার প্রধান আসামিরা এসআই রফিকের অভিযানে দ্রুত গ্রেপ্তার

হ্নীলা রঙ্গীখালীর আকতার হোসেন টেকনাফ থানায় গ্রেফতার  

কক্সবাজারে পল্লী বিদ্যুতের চরম অব্যবস্থাপনা: ঘণ্টা পর ঘন্টা লোডশেডিংয়ে গ্রাহকদের ক্ষোভ। 

নারী শিক্ষার্থীদের হলে ভোগান্তি নিরসনে ভিসির সাথে ডাকসুর মিটিং সমাধানের আশ্বাস

১০

প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি সাংবাদিক আতাহার ইকবাল আর নেই

১১

পার্বত্য জনপদের যোগাযোগ পুনরুদ্ধারে সেনাবাহিনীর দিন-রাত অভিযান

১২

ককসবাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে জেলা আমীর আনোয়ার

১৩

লামা থানায় ওসি পদে যোগদান মোঃ কাইসার হামিদ

১৪

ফুটবল জ্বরে বিশ্ব, রাত জাগলেও চাই শরীরের যত্ন

১৫

আদালতে নেওয়া হয়েছে আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারকে

১৬

৮ লাখ ৫২ হাজার ১৫৭ কোটি টাকার ছায়া বাজেট প্রকাশ এনসিপির

১৭

যৌতুকের নির্যা/তন সইতে না পেরে আত্ম/হত্যা

১৮

ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন পাটওয়ারী

১৯

বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতা দেবে চীন

২০